1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

রাজশাহীতে স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  শনিবার সকাল ১০টার দিকে জেলার পবা উপজেলার বাগসারা উচ্চা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পন্ড হয়ে যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্টান।

এলাকাবাসী জানায়, পবা উপজেলার বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে হবেন তা নিয়ে বেশকিছুদিন ধরেই বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বনদ্ব বিরাজ করে আসছিল। এরই মধ্যে কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এরই মধ্যে খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হোন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে রফিুকল গ্রুপের সঙ্গে মকবুল গ্রæপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, এঘটনাকে কেন্দ্র করে নতুন বই বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবং শিক্ষার্থীরা বই নিতে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়।

এবিষয়টি বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট