1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল ২৬ অক্টোবর (শনিবার) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই যুবককে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মীর নাম মীম হোসেন (২৫)।তিনি মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, মীম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত এবং শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নিহত মীম নগরের টিকাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় দুই দফা মারধরের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট