1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১

রাজশাহীতে বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: যথাযথ মর্যাদায় সারা বিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর দশোর মন্ডল মোড়ে অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক মীর তোফায়েল আহমেদের সঞ্চনালায় ও দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান আল-আমিন হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামিজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক জনাব সাইদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সিনিয়র মঈনউদ্দীন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা। আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মাইনুল হাসান জনি, বাংলাদেশ সমাচারের রিপোর্টার জুবায়ের আলম রাজন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, বাংলাদেশ সামাচারের দুর্গাপুর প্রতিনিধি মুক্তার মাহমুদ, দৈনিক কালের কন্ঠ (মাল্টিমিডিয়া) রাজশাহী বিভাগের নাঈম হোসেন, আজকের পত্রিকার (মাল্টিমিডিয়া) জাহিদ হাসান সাবির, দৈনিক মুক্ত খবরের ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, সাংবাদিক সোনিয়া খাতুন, সাংবাদিক সাজ্জাদ মৃধা, সাংবাদিক সজল মাহমুদ, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক পাভেল ইসলাম মিমুল প্রমুখ।

এসময় বিভিন্ন সংগঠনের নেতা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর নোমানী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক ফয়সাল হোসেন, রাজশাহী অনলাইন সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অভিলাষ দাশ তমাল এবং সাধারণ সম্পাদক রাজিব আলী রাতুল সরকার, দৈনিক ফক্স বিডি নিউজের সম্পাদক আজগর আলী সাগর, এই বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি শিবলী সাদিক ও দৈনিক বাংলাদেশ সমাচার রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট