1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা কাটা ইলিশ আর বিক্রি হচ্ছেনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রাজশাহীতে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা কাটা ইলিশ আর বিক্রি হচ্ছেনা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে ঢাকঢোল পিটিয়ে কাটা ইলিশ বিক্রি করার কথা থাকলেও সেটি বন্ধ হয়ে গিয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেক মাছ বিক্রেতারা বলছেন কাটা ইলিশ বিক্রিতে লোকসান ও চাহিদা কম থাকায় তেমন ভাবে কাটা ইলিশ মাছ বিক্রি করছেননা তারা।

তবে ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। গতকাল শনিবার, ১২ অক্টোবর ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ১১০০ টাকায়, ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৭০০ টাকায় এবং এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ টাকা কেজি দরে।

উল্লেখ্য, রাজশাহী নগরীতে  ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছ বাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজশাহী ব্যবসায়ী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দর আলী  বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছিলেন, পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি বিষয়টি মনিটরিং করা হবে। কোন মাছ বিক্রেতা সে নিয়মে মাছ না বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে ছিলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট