1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা বাজারে অটোরিক্সা উল্টে কমরেশ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে। নিহত কমরেশ তানোর উপজেলার কামারগাঁ শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থানান্তর করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপজেলা ফায়ার সর্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজারের ২০০ মিটার পশ্চিমে অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে কমরেশের উপর চাপা পড়লে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রূত মোহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, আমরা খবর পেয়ে দ্রূত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট