1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
খরবোনায় ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি: প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা

মোহনপুরে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুরে সোমবার (৮জুলাই) ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি কার্যক্রম  বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা বেলা ১১.৩০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের এই প্রোগ্রামটি ২০১৩ সাল থেকে দেশের দূর্গম এলাকার মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করে আসছে,প্রান্তিক জনগোষ্ঠী যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে,জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দূর্যোগ এর কারনে ক্ষতিগ্রস্ত এবং দারিদ্র্যের বহুমাত্রিক প্রভাবে দুর্দশাগ্রস্ত,তাদের জন্য পরিকল্পিত সামগ্রিক পরিষেবা সরবরাহের মধ্যে দিয়ে বিভিন্ন জীবিকার সুযোগ তৈরী করে এবং প্রয়োজনীয় সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করায় এই কর্মসূচীর মূল লক্ষ্য।
স্টেইকহোল্ডারদের সাথে কর্মসূচীর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাগর আহমেদ, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী,রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন,জেলা ব্র্যাক সমন্বয়কারী মহসীন আলী,জেলা ব্যবস্হাপক (উইজি)
আব্দুল মাজেদ, উপজেলা ব্যবস্হাপক আবুল কাউসার,কর্মসূচী সংগঠক রিপন হাসদা,তাহলীল,ফয়সাল সহ কর্মসূচী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ,বেসরকারি সংস্থার প্রতিনিধি,সাংবাদিক,নাগরিক সমাজের প্রতিনিধি,কমিউনিটির সদস্যগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট