1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরে বিজয় র‌্যালি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরে বিজয় র‌্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

‍৥ চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিজয় র‍্যালি করেছে গণঅধিকার পরিষদ। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর পোলোগ্রাউন্ড মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এতে মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্য ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার, অর্থ সম্পাদক সেকান্তর সানি, সহ-প্রচার সম্পাদক মো. ইয়াসীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। বিজয় র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্লোগান দেন, যেমন: “তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ, বাংলাদেশ”, “তুমি কে, আমি কে—বাংলালি, বাংলালি”, “ভারতীয় আগ্রাসন নিপাত যাক” এবং “গোলামি না, আজাদি—আজাদি, আজাদি”।বিজয় র‍্যালির মাধ্যমে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর একাত্তরের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয় ব্যক্ত করে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট