1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420
ক্যাপশনঃ ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। পাশে কৃষি উপকরণ বিতরণের দৃশ্য।
# প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গস, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার (৪ নভেম্বর’২৪) সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, অর্থ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন কৃষি কর্মকর্তাগণসহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী জানান উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ও শীতকালীন মৌসূমে ১৮’শ কৃষককে জনপ্রতি গম বীজ ২০ কেজি, রাসায়নিক সার (ডিএপি)-১০ কেজি, এমওপি-১০ কেজি। ১’শ জন কৃষককে ভূট্টা বীজ ২ কেজি, ডিএপি-২০ কেজি, এমওপি ১০ কেজি। সরিষা ফসলের জন্য ২৫’শ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। চিনাবাদাম ২০জন কৃষককে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি।  শীতকালীন পেঁয়াজ ৫০জন কৃষককে ১কেজি বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি।  মসুর ৬০জন কৃষককে ৫কেজি বীজ, ১০কেজি ডিওপি ও ৫কেজি এমওপি।  খেসারী ১৪০জন কৃষককে ৮কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি।
অড়হর ২০জন কৃষককে ২কেজি বীজ, ৫কেজি ডিএপি ও ৫কেজি এমওপি প্রণোদনা হিসেবে মোট ৪ হাজার, ৬’শ ৯০ জন কৃষককে প্রদান করা হয়েছে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট