1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা সাপাহারে একুশে ফেব্রুয়ারি  দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ-হলুদের বীজ ও সার বিতরণ বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​জুলাইয়ের ম্যান্ডেট ও সংসদীয় বাস্তবতা: প্রত্যাশা বনাম প্রাপ্তি আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

 বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামে পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 বুধবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট