1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা সাপাহারে একুশে ফেব্রুয়ারি  দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ-হলুদের বীজ ও সার বিতরণ বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​জুলাইয়ের ম্যান্ডেট ও সংসদীয় বাস্তবতা: প্রত্যাশা বনাম প্রাপ্তি আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

বিনিয়োগবান্ধব চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই : ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে হারুনুর রশীদ হারুন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে শহরের ফুড অফিস মোড়ে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যাবলী নিয়ে খোলামেলা আলোচনা হয়। ব্যবসায়ীরা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, সহজ ঋণ সুবিধা প্রদান এবং প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় হারুনুর রশীদ হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী ও শিল্পপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারি নীতিসহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, নারী উদ্যোক্তা এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট