1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহারের দাবি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাঘায় সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহারের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সংবাদ সম্মেলনে, সংঘাত ও সহিংসতা পরিহার করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন উপলক্ষে, বুধবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায়, পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করে বলা হয়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু জনগণ বা মালিকরা সরাসরি রাষ্ট্র, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ পরিচালনা করে না। তারা রাষ্ট্রসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ পরিচালনা করে, তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। এই জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি হচ্ছে নির্বাচন। এ প্রক্রিয়া যদি সঠিক না হয়, সেক্ষেত্রে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ পরিচালনা করছে এ কথা বলার সুযোগ থাকে না। নাররিকদের সক্রিয়তা এবং সুচিন্তিত সিদ্ধান্তের উপরই নির্ভর করে দেশের শান্তি-সম্প্রতি, গণতন্ত্র, উন্নয়ন ও সম্বৃদ্ধি। তাই সৎ চরিত্রের অধিকারী, জনকল্যাণের নিবেদিত জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্যতা ও দক্ষতা সম্পূর্ণ প্রার্থী বাছাই করে উপজেলা নির্বাচনে ভোট প্রদানের আহবান জানানো হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম। পিএফজি’র সমন্বয়কারী নাজমুল হুদা মিনার সঞ্চালনায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাঘা উপজেলা শাখার কো-অডিনেটর উত্তম কুমার, আবু বক্কর সিদ্দিক, পিএফজির সদস্য বিজয় কুমার, রানু আক্তারী, বিজয় কুমার সরকার, ফারজানা ইয়াসমিন সাথী, মহসিন আলী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট