1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার ভবানীগঞ্জে বেকারদের কর্মসংস্থান হতে যাচ্ছে ভাসমান রেস্তোরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাগমারার ভবানীগঞ্জে বেকারদের কর্মসংস্থান হতে যাচ্ছে ভাসমান রেস্তোরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি……………………
বিনোদন জগতে নতুন উদ্যোগ সেই সাথে বেকারদের কর্মসংস্থান। সুস্থ বিনোদনে মানবিক বিকাশ এই ধারনা মাথায় নিয়ে পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থানের নতুন উদ্যোগ বাস্তবায়ন করতে চলেছে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জের দেউলার নদির ধারে ভাসমান রেস্তোরা ও বিনোদন পার্ক। ইতিমধ্যে এই ভাসমান রেস্তোরা ও বিনোদন পার্কের কাজ প্রায় আশি ভাগ সম্পন্ন হয়েছে। আগামী এক দেড় মাসের মধ্যে এর চূড়ান্ত কাজ সম্পন্ন করে অচিরেই এর উদ্বোধন করা হবে।

বিনোদন ও বেকারদের নতুন কর্মসংস্থান এ দুটো বিষয় গুরুত্ব দিয়ে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এই ভাসমান রেস্তোরা ও বিনোদন পার্ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকার প্রায় ৪৫ জন বেকার যুবককে নতুন কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে। এই ভাসমান রেস্তোরায় চাইনিজ, ফাস্টফুড ও দেশীয় বাংলা খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া থাকবে স্পিড বোটে ভ্রমন, শিশু কিশোরদের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইডিং ও রানী ফকরানী নদীর ক’লে মুক্ত বাতাসে বিভিন্ন খেলা ধূলার ব্যবস্থা ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এগুলো সবই  এলাকাবাসীর ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হবে। কোন আহামরি মূল্য নির্ধারন করা হবে না। এখনই এই ভাসমান রেস্তোরা ও বিনোদন পার্কের নির্মাণের কাজ দেখতে দূরদুরান্ত লোকজন ছুটে আসছে। এটি পুরোদমে চালু হলে জমজমাট হয়ে ওঠবে এই এলাকা এমনটাই ধারনা করছেন এলাকাবাসী।

উদ্যোক্তাদের মতে, সাম্যের চ’ড়া এগ্রো ফার্ম লিঃ এর মাধ্যমে আরো কিছু নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করা হবে । সব মিলিয়ে চলতি বছরেই দেড়শ’ থেকে দুইশ’ বেকারকে কর্মস্থানের টার্গেট রয়েছে তাদের ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট