1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় জাল সনদে ১২বছর শিক্ষকতা চাকরির অভিযোগ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

বাগমারায় জাল সনদে ১২বছর শিক্ষকতা চাকরির অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা আঞ্চলিক প্রতিনিধি :  রাজশাহীর বাগমারায় এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে বারো বছর চাকরি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম।   তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিপিএড)। অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে অধ্যবদি চাকরি করে আসছেন।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি যে এনটিআরসিএ সনদে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেছেন, যার সিরিয়াল- ৯২৬৪৩১, রোল নং ৩২১১০৪৬৮, রেজিষ্ট্রেশন নং ৯০০০৪৩৮৫/২০০৯। অভিযোগে প্রকাশ তিনি সেই সনদধারী ব্যক্তি নন।  যার সনদ চাকরিতে ব্যবহার করা হয়েছে তাঁর নাম মো: মনিরুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে এলাকায় কানাঘুঁষা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক জানিয়েছেন, মানুষ গড়ার কারিগর যদি ভূয়া সনদে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তিনি শিক্ষার্থীদের কী শিখাবেন।

শিমলা এলাকার অভিযোগকারী লহর উদ্দীন বলেন, আমরা প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শিক্ষক হিসেবে দেখতে চাই না। একজন আদর্শ শিক্ষক আমরা চাই।  অভিযুক্ত বিপিএড শিক্ষক নজরুল ইসলামের নিকট সরাসরি জানতে চাইলে তিনি বলেন, এতোদিন চাকরি করে আসলাম কেউ অভিযোগ করলো না,  আজ আপনার মাধ্যমে জানতে পারলাম।

অভিযোগ প্রমাণ হলে কী করবেন ? এমন প্রশ্নে তিনি বলেন অভিযোগ প্রমাণ করতে পারবে না। আমি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিপিএড করেছি। পূর্বে, এমন কী অন্য প্রতিষ্ঠানেও আমি  চাকরি করে এসেছি ।  শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)  আতাউল গনির কাছে জানতে চাইলে তিনি বলেন,  উনার নিয়োগ প্রক্রিয়া আমার দায়িত্ব নেয়ার আগে। তাছাড়া সনদ যাচাইয়ের প্রশ্ন উঠলে, সেটি আঞ্চলিক শিক্ষা অফিস যাচাই করতে পারে।

বাগমারা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুক্তাদির আহমদ মুঠোফোনে জানিয়েছেন, এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট