1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা সাপাহারে একুশে ফেব্রুয়ারি  দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ-হলুদের বীজ ও সার বিতরণ বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​জুলাইয়ের ম্যান্ডেট ও সংসদীয় বাস্তবতা: প্রত্যাশা বনাম প্রাপ্তি আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
 ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ‎রংপুরের বদরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ন এলাকায় বদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশারের নেতৃত্বে বদরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ বাজার-লোকালয়ে মাদক, অবৈধ অস্ত্র এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল চেকপোস্ট স্থাপন সহ জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম মহড়া পরিচালনার করছে।
মধুপুর ইউনিয়নের রাজারামপুর দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে ক্যাম্প কমান্ডার বলেন, বদরগঞ্জের ১০ টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত টহল পরিচালনা করে সাধারণ মানুষের মনে নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজমান আছে এমন বিদ্যমান ধারনা প্রদানে সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।
Open photo
ক্যাম্প কমান্ডার আরো বলেন, ইতিমধ্যে বদরগঞ্জের সকল ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করে এর মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোর করনীয় সম্পর্কে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিয়েছেন।
ক্যাপ্টেন বাশার বলেন, সকল কেন্দ্র সমুহের তথ্য হালনাগাদ করা সহ কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং এর জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে বদরগঞ্জ  থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট