1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনায় সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আজাদ হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পবায় বিপ্লব ও সংহতি দিবস খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: সমবায়ের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান হুইপ রকিবুল ইসলামের “সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: “সবাই সৎভাবে সমবায়ে যুক্ত হলে, বাঘাই হবে স্বাবলম্বী বাঘা” শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের

পাবনায় সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আজাদ হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আলহাজ্ব আজাদ হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১০ই মার্চ ২০২৫) বিভিন্ন মসজিদে দোওয়ার আয়োজন করা হয়।

মরহুম আলহাজ্ব আজাদ হোসেন ২৮শে জানুয়ারী ১৯৫২ সালে ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃঞ্চরামপুর গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা পাঠ সমাপ্ত করে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি একজন মুক্তিবাহিনীর সদস্য ও সহযোগী মুক্তিযোদ্ধা। ফৈলজানা ইউনিয়ন পরিষদের সবচেয়ে বিচক্ষণ ও বুদ্ধিমত্তা সম্পন্ন চেয়ারম্যান ছিলেন মরহুম আলহাজ্ব আজাদ হোসেন। তিনি তার রাজনৈতিক গুরু মরহুম আজিজুর রহমান (সাবেক সাধারণ সম্পাদক, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ) ও অধ্যক্ষ মরহুম মোজাম্মেল হক সমাজী, শের মাহমুদ মিয়া,মোজাম্মেল হক ময়েজ, ওয়াজি উদ্দিন খান,রফিকুল ইসলাম বকুল সহ প্রমুখ রাজনীতিবিদের সান্বিধ্যে থেকে রাজনৈতিক হাতে খড়ি গ্রহন করেন।

উল্লেখ্য, তিনি ২০২১ সালের ৪ঠা মার্চ ব্রেইন স্টোক করে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয় আইসিইউতে দীর্ঘ সাত দিন চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১০ই মার্চ আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুকালে মরহুম আলহাজ্ব আজাদ হোসেন স্ত্রী চার কন্যা ও একপুত্র সন্তান নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় দোওয়া চাইছি সকলের কাছে। গভীর সমবেদনা জ্ঞাপন করছি পরিবারের সকলের প্রতি। মরহুম আলহাজ্ব আজাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হালিমপুর হিড়িন্দা বাজার জামে মসজিদে বাদ আসর দোওয়া অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আজাদ হোসেন এর সুযোগ্য পুত্র সন্তান মোঃ জাহাঙ্গীর আলম সোনা’র সাথে কথা বলে জানা যায় যে, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকার মসজিদ গুলোতে দোওয়ার আয়োজন করা হয়েছে।এছাড়াও ফৈলজানা ইউনিয়ন পরিষদের উদ্যোগেও দোওয়ার ব্যবস্থা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট