1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি’: হেলাল আকবর চৌধুরী বাবর - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি’: হেলাল আকবর চৌধুরী বাবর

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রোকন উদ্দিন জয়, চট্টগ্রাম থেকে…………………………………………………

চট্টগ্রামে লাভলি লেডিস গ্রুপ প্রেজেন্ট শারদ মেলা সিজন-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে এগিয়ে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী।

রূপাস বিউটি পার্লার ও কুইনস এর যৌথ ব্যবস্থাপনায় জামালখান রয়েল আর্কেড ক্লাবে ৩দিন ব্যাপি নারী উদ্যেক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০টি দোকান নিয়ে বসেছে এই মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক হিসাবে বক্তব্যে রুবায়েদ ইয়াসমীন রূপা বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদেক্তাদের নিয়েই আমাদের আয়োজন। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে। সবাইকে মেলাতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং মেলা সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্রুপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ইফতেখার ইফতু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান,ইকরামুল আদিব,নীরব,মোঃ সোহেল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট