1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ,৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ,৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, নাটোর: “নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব”নামে একটি প্রেসক্লাবের আত্ম প্রকাশ ও প্রেসক্লাবটি পরিচালনার জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার(৪ঠা জুলাই-২০২৪)সকাল ১১টা হতে বেলা ৪টা পর্যন্ত নাটোর কোর্ট/আদালত চত্বরে পাশে চা-ট্টা নামক রেস্তোরাঁর ২য় তলায় নাটোর জেলা জজ আদালতের এপিপি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ এর আহব্বানে নাটোর জেলা ও জেলার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ও প্রকাশক-সম্পাদকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ ঘটে।

উক্ত সভায় দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও এ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি ও এ্যাডভোকেট হারন-অর রশিদ বুলবুল এর সঞ্চালনায় আলোচনা ও সকলের মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখকে সভাপতি, রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক,৭ উপজেলায় ৭ জনকে সহ-সভাপতি (রায়হানুল ইসলাম রানা,অমর ডি কস্তা,সৌরভ সোহরাব,আব্দুর রশিদ মাষ্টার,এ্যাডভোকেট সোহেল রানা,বাকি বিল্লাহ্ রশিদী,জালাল উদ্দিন)৭ উপজেলায় ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক (কামাল উদ্দিন,ইব্রাহিম হোসেন,সুরুজ,জামাল উদ্দিন,আকতার হোসেন অপূর্ব)সাংগঠনিক সম্পাদক এমরান আলী রানা,দপ্তর সম্পাদক শরিফ,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট হারন-অর রশিদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল ইসলাম মোহন,আইন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম সরদার সহ মোট ৫১ জন সদস্যর নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে,নাটোর প্রেসক্লাবে বিশেষ ক্ষমতা বলে নাটোর জেলার ৪ টি আসনের ৪ জন সংসদ সদস্য,একজন মহিলা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং অত্র ক্লাবটির সাংবাদিক সদস্যদের আইনী অধিকার নিশ্চিত করতে নাটোর জেলা জজ আদালতের পিপি ও জিপি এবং জেলার সকল স্থানীয় প্রকাশিত পত্রিকার প্রকাশক-সম্পাদক মহোদয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে থাকবে বলে সকলের একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট