1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নলছিটিতে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও ঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নলছিটিতে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও ঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ( বিএফআরআই), চট্টগ্রাম এর উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি )সকাল ১০ টায় চায়না মাঠ সড়ক নলছিটি মডেল সোসাইটি কার্যালয় “কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও ঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন নলছিটি মডেল সোসাইটি’র নির্বাহী পরিচালক মো.খলিলুর রহমান মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু ইউসুব।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ফিল্ড ইনভেস্টিগেটর মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি পৌরসভা কমিটির সভাপতি মো.একরামুল করিম মিঠু,নলছিটি উপজেলা বন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বরিশাল বন গবেষণা ইনস্টিটিউট ও প্লান্টেশন ট্রায়াল ইউনিট বরিশাল রিসার্চ অফিসার তন্নয় দে।

প্রশিক্ষণে বাঁশ চাষের প্রয়োজনীয়তা ও কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ,কঞ্চি গ্রহন ও বালির বেড প্রস্তুত,হাতে কলমে চারা উত্তোলন কৌশল ও রোপন, ঝাড় ব্যবস্থাপনা ( মাটি, সার ও সেচ প্রয়োগ) ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে নলছিটি উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষক – কৃষাণীসহ মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট