1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন…………………..

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধ সহ তিনজন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন- আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন (৪০) ও বড় মেয়ে ফরিদা আক্তার (৫০)। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার আঁটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ওইদিন আয়েশা আক্তারের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই গ্রামের ১। হেলাল উদ্দিন (৭৫) পিতা মৃত: কুদ্দুস,২। ইদ্দিছ আলী (৭০) পিতা মৃত: আলাউদ্দিন,৩। আফজাল হোসেন (৩৫) পিতা:আলতাফ উদ্দিন, ৪।মোঃ বুরুজ(৫০) পিতা মৃত :ওমর আলী, ৫।আছলাম পিতা মৃত: মজলিস মিয়া,অজ্ঞাত ৩/৪ জন সহ বিবাদী করে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়-পূর্ব শত্রুতার জের ধরে আঁটিয়া গ্রামের হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, আফজাল হোসেন, বুরুজ, আসলাম সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক জমিতে টিনের বেড়া দিতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে হেলাল উদ্দিন গং জাহাঙ্গীর আলমের বৃদ্ধ মা আয়েশা আক্তার কে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে বৃদ্ধ আয়েশাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন বলেন,আমাদের বাড়ির পাশে আমার মায়ের জমি, আমার বোনকে ৩ বছর পূর্বে রেজিষ্ট্রেশনসহ খারিজ করে দেয়। সে জমি ভোগ দখলের জন্য ভূমি দস্যু রাজাকার হেলাল উদ্দিন ওরফে হেলাল মৌলবী জমিটি দখলের জন্য পায়তারা করতেছে। ইতিপূর্বেই আমরা থানায় অভিযোগ করেছি। সে কারণে হেলাল গং ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ দিকে হেলাল উদ্দিন গং এদের বাড়িতে গেলে কাউকে খোঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের ফোন নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি। পলাশ থানা অফিসার ইনচার্জ ইকতিয়ার উদ্দিন জানান- অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট