1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ  আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয় লাভ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

নওগাঁ  আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয় লাভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো:আরাফাতুজ্জামান, নওগাঁ..

নওগাঁ জেলা আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন শওকত ইলিয়াস কবির। শুধু সহসভাপতির দুটি পদে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতির দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নাজমুল ইসলাম কবিরাজ ও দেওয়ান মাহবুব আলী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে গতকাল রাত আটটার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাজমুল ইসলাম কবিরাজ ও সহসভাপতি পদে দেওয়ান মাহবুব আলী বিজয়ী হন। এর আগে গত শনিবার বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা রফিকুল ইসলাম সভাপতি এবং মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক পদ থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শওকত ইলিয়াস কবিরকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

এ ছাড়া নওগাঁ আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১১টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

জেলা বারের নির্বাচিত অন্যান্য নেতারা হলেন সহসাধারণ সম্পাদক (প্রশাসন) রেজাউল করিম-১, সহসাধারণ সম্পাদক (লাইব্রেরি) আবু বকর সিদ্দিক, সহসাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) সাব্বির আহমেদ; কার্যকরী সদস্য এস এম সারোয়ার হোসেন, মো. মাহফুজ আলম খান, মো. জহুরুল ইসলাম-২, নুশরাত ই আলম কেয়া, মো. আল-আমিন, এস এম জোবায়ের, মো. তারেক হুসাইন ও সাজেদুল রহমান-৩।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি যাচাই-বাছাই, ২৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নিবাচনে ১৫ পদে মোট ২৩ জন মনোয়নয়ন জমা দেন। ভোটার সংখ্যা ৪৪১। গতকাল বেলা ১১টা থেকে আইনজীবী সমিতি ভবনে সহসভাপতির দুই পদে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। ভোট গণনা শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট