1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁয় ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ফিলিস্তিনে ইসরাইলের শান্তি চুক্তি লংঘন করে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে  প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার  (২১ মার্চ) জুমার নামাজের পর আল মাওয়াদ্দা ওলামা পরিষদ এর ব্যানারে নওগাঁ মুক্তির মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, আলমাওয়াদ্দা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস সহ সভাপতি মাওঃ আহমাদুল হক  হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসেমী,  জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, খিলাফত মজলিস বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, নওগাঁ ইয়ুথ ক্লাবের সভাপতি মুফতি শামীম আহমদ নুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা ।

এ সময় তাঁরা আরও বলেন ইসরাইল, আমেরিকা সহ তার দোসরদের পন্য বর্জন করে তাদের কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করা ঈমানী দায়িত্ব, কারণ এই অর্থ ব্যবহার করেই তারা গাজায় মুসলিম নিধনের অপচেষ্টা চালাচ্ছে এবং রাষ্ট্রীয় ভাবে ইসরাইল ও আমেরিকার পন্য নিষিদ্ধের জোরালো দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট