1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা

ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে উপজেলার রামরামপুর ফুটবল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো নারীপুরুষ। গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী এই খেলার উদ্বোধন করেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

৪টি রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০টি ঘোড়া। ১ম রাউন্ডে বিজয়ী হোন দেশসেরা ঘোর সাওয়ার তাসমিনার ছোট বোন হালিমা খাতুন। মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বেতার রাজশাহীর সংবাদ পাঠক শহিদুল ইসলাম সোহেল, কলেজ শিক্ষক নাবিবুর রহমান, সংগঠনের সদস্য সোহেল হোসেন, মাসুদ রহমান, মো. আসাদ, আনিছুর রহমান, রায়হান হোসেন, দাতা সদস্য কায়সার ইকবাল পণি, দোলা ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ।

মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, আমাদের সংগঠন ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মানে সহযোগিতা, দরিদ্রদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাচিক কর্মকান্ডে ভূমিকা পালন করছে, প্রায় ৩ বছর যাবত প্রতি মাসে শতাধিক ভিক্ষুকদের উন্নত মানের খাবার প্রদান করে আসতেছে, আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে এ রকম নানা প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট