1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তানোরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট রাজশাহীর তানোর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৩০ জানুয়ারী)সকাল ১০টায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।সম্মেলনে সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলায় নির্বাহী কমিটি গঠন করা হয়।

উক্ত সম্মেলনে সর্বসম্মতি ক্রমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মনোনীত করা হয়।

কমিশনার পদে মতিউল ইসলাম শিশির নির্বাচিত হন।নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহসভাপতি মনিরুল ইসলাম,আশরাফুল ইসলাম,শরিফুল ইসলাম,গ্রুপ সভাপতি আহসান হাবীব রুনু ও শরিফুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য কমেটি ঘোষণা করা হয়।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,স্কাউটের সহকারী জেলা ও মেট্রোপলিটন পরিচালক জান্নাতুল ফেরদৌস,জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না,তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাসতুরা আমিনা,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট