1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে জামায়াতের আলোচনা ও প্রতিবাদ সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

তানোরে জামায়াতের আলোচনা ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ লগিবৈঠা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করেছিলো। সেই নৃশংস হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ, আওয়ামী লীগের বিচার ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা আয়োজন করা হয়।

জানা গেছে,গত ২৮ অক্টোবর সোমবার জামায়াতে ইসলামী বাংলাদেশ তানোর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক ডিএম আক্কাশ আলীর সঞ্চালনায় গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম নায়েবে আমির আব্দুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশ্চিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা পশ্চিম ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা পশ্চিম কর্মপরিষদ সদস্য ও পাকড়ি ইউপি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন,তানোর পৌর আমির প্রফেসর আবুল কালাম আজাদ ও পাঁচন্দর ইউপি আমির জুয়েল রানাপ্রমুখ।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ প্রায় দেড় দশক পর প্রকাশ্যে জামায়াতের এমন কর্মসুচিতে নেতা ও কর্মী-সমর্থকদের ঢল নামে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট