1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠি সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত; স্বপন সভাপতি, বাচ্চু সম্পাদক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ঝালকাঠি সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত; স্বপন সভাপতি, বাচ্চু সম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে মো. এমদাদুল হক স্বপন এবং উপধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু পুনরায় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বুধবার ২৫ ডিসেম্বর সকালে ঝালকাঠি কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার জেলা শাখার সাধারন সসম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন ঐ সভায় সভাপতিত্ব করেছেন। মধ্যাহ্ন বিরতীর পর বিকেলে সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার ২০২৫-২০২৬ সালের জন্য দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি ঘোষণা দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষনা করেন প্রবীন সাংবাদিক দৈনিক দুরযাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এ সংগঠনের উপদেষ্টা জিয়াউল হাসান পলাশ। আগামী দুই বছরের জন্য ঘোষিত নতুন এ কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন।

No description available.

তারা হলেন সহ-সভাপতি হাসনাইন তালুকদার দিবস, মো. আউয়াল গাজী ও মাহাবুবুর রহমান। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মো. মাসুম খান, মো. রুবেল খান, মাহাবুবুর রহমান ও শফিকুল ইসলাম পান্নু। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মোর্শেদ, কোষাধাক্ষ পদে মো. বাবুল মিনা, দপ্তর সম্পাদক পদে কামরুজ্জামান সুইট, প্রচার সম্পাদক পদে মো. খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে অঞ্জন হালদার নির্বাচিত হয়েছেন।

এ কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন আরো ৭ জন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, মো. ওমর ফারুক, আসাদুজ্জামান সোহাগ, মো. খরিলুর রহমান, প্রভাষক মো. আমির হোসেন, মো. বুলবুল মল্লিক এবং অধ্যাপক অমরেশ রায় চৌধুরী। জাতীয় সাংবাদিক সংস্থার ২৩ সদস্য বিশিষ্ট্য ঝালকাঠি জেলা শাখার কার্যনির্বাহী কমিটি ছাড়াও আরো ১২ জন রয়েছে সাধারন সদস্য পদে। এরা হলেন: মো. কামাল হোসেন মৃধা, আল মাসুদ সবুজ, এইচ এম গিয়াস উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, সুদেব মালাকার, সাইফুল্লাহ পনু শান্ত, একেএম মঞ্জুরুল হক, শংকর দাস পবন, আব্দুর রাজ্জাক রাজু, আসাদুজ্জামান আরেফিন, হাসিবুর রহমান এবং আসাদুজ্জামান নিশাত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট