1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির।ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাৰ্বজনীন দূর্গা মন্দির এবং বারোঘরিয়া বাইশ পুতুল পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলু ধ্বনীতে মুখরিত হয় মন্দিরের চতুর্পাশ। ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগীতায় পূজা অর্চনা শেষে দূর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি রনি নন্দী, সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকারসহ ভক্তবৃন্দ। চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার বারোঘরিয়া বাইশ পুতুল পুজা মন্ডপ ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দূ্র্গা মন্দির পরিদর্শণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট