1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জের মুকসুদপুরের সেই গাছ কি আদৌ কথা বলে? - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুরের সেই গাছ কি আদৌ কথা বলে?

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলায় সেই গাছ কি আসলেই কথা বলে? এমন প্রশ্ন উঠেছে জনমনে। এ ঘটনায় জানতে শুক্রবার (২২ জুন) ঘটনাস্থলে সরেজমিনে যায় সবুজনগর ডটকম এর প্রতিনিধি। সেখানে গেলে স্থানীয় সূত্রে জানা যায়, গাছে কোনো কথা বলে না। এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

উপজেলার রাঘদী ইউনিয়নের গোজেনা গ্রামের আলতাফ শেখের ছেলে প্রবাসী কামরুল শেখের বাগানের একটি গাছ কথা বলছে বলে গুজব ওঠে। গাছে কথা বলছে- এ কথা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করে। তারা গাছের কথা শোনার জন্য গাছের সঙ্গে কান লাগিয়ে থাকে, কিন্তু শোনে না কোনো কথা। মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছে কথা বলে সংবাদ প্রকাশ করে।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা জানান, এটা মিথ্যা ঘটনা। গাছে কথা বলে না।এটা একটা ভন্ডামি তাছাড়া কিছুই না। গাছ দেখতে আসা এক নারী জানান, কই গাছে তো কথা বলে না। সালাম দিলাম, কথা বললাম, কোনো উত্তর পেলাম না। আপনারা সাংবাদিক আপনাদের রিপোর্ট দেখে গাছে কথা বলে শুনেছি। এখন দেখতে এসেছি অনেক দূর থেকে। এসে দেখলাম- ঘটনা মিথ্যা ও ভণ্ডামি ছাড়া কিছুই না।

এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল জানান, আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোজেনা গ্রামে গাছে কথা বলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই। তিনি আরও জানান, গাছে কথা বলে ঘটনাটি মিথ্যা, বানোয়াট ও ভণ্ডামি বটে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি মো. শওকত হোসেন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছে কোনো কথা বলে না। এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না। স্থানীয় কিছু লোক গাছের চারপাশে বেড়া দিয়ে অর্থ উপার্জনের পাঁয়তারা করছিল।তিনি বলেন, বাঁশের বেড়া ভেঙ্গে দিয়েছি। প্রতারণা ও ভণ্ডামি বন্ধ করে দিয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট