1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধায় ক্যাবের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা

গাইবান্ধায় ক্যাবের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ফজলার রহমান, গাইবান্ধা থেকে : দেশে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গাইবান্ধায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা ক্যাবের উদ্যোগে পৌর শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্যাবের সভাপতি কে.এম রেজাউল হক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি তাবারক হোসেনসহ অন্যান্যরা।

এ মানববন্ধন শেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য নিয়ন্ত্রণে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তাগণ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবী জানান।মানববন্ধন ও র‌্যালিতে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট