1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় মাছ রপ্তানি থে‌কে আয় ক‌মেছে ৬৭৯ কো‌টি টাকা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

খুলনায় মাছ রপ্তানি থে‌কে আয় ক‌মেছে ৬৭৯ কো‌টি টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ শেখ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো,,,,,,,,,,,,,

খুলনায় মাছ রপ্তানি থে‌কে আয় ক‌মেছে ৬৭৯ কো‌টি টাকা মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে খুলনা থেকে গত অর্থবছরে (২০২৩-২৪) মাছ রপ্তানি করে আয় কমেছে ৬৭৯ কোটি টাকা। গত অর্থ বছরে দুই হাজার ১৪৪ কোটি টাকার অধিক মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রপ্তানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিকটন ও রপ্তানি আয় ছিল চারশত কোটি টাকার অধিক।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের পূর্বে গত সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল এ তথ্য জানান। তার উপস্থাপন করা তথ্য থেকে আরও জানা যায়, খুলনায় ইলিশ আহরণের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়িসহ ব্যাপকভাবে তেলাপিয়া, কাঁকড়া ও কুচিয়ারও চাষ হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মাছচাষ করতে গিয়ে অন্য চাষাবাদের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া মৎস্য সম্পদের অধিক উৎপাদনের ক্ষেত্রে মান যেন বজায় থাকে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। গণমাধ্যমকর্মীরা এসকল কাজে তাদের প্রতিবেদন প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। ঐ সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন এক লাখ ২৫ হাজার মেট্রিকটন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিকটন। সেক্ষেত্রে খুলনায় মাছ উদ্বৃত্ত থেকে যায় ৬৮ মেট্রিকটনের অধিক।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। ওইদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাইকিং, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে। ৩১ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট