1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় বিআরডিবির সার্বিক মূল্যায়নে রূপসা উপজেলা প্রথম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

খুলনায় বিআরডিবির সার্বিক মূল্যায়নে রূপসা উপজেলা প্রথম

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে খুলনা জেলার ৯ টি উপজেলার বিআরডিবির সার্বিক কার্যক্রমের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে রূপসা উপজেলা বিআরডিবি কার্যালয়। তাছাড়া দাকোপ উপজেলা ২য় স্থান পাইকগাছা উপজেলা ৩য় স্থান অধিকার করেছে।

বিআরডিবি খুলনা এর উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন ৯ সেপ্টেম্বর জেলা বিআরডিবি দপ্তরে প্রথম পুরষ্কারের সম্মাননা স্মারক তুলে দেন রূপসা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের হাতে। এসময় উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক আফরুজ্জামান জামান,দাকোপ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম,রুবাইয়াৎ আল আজাদ,পাইকগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,রূপসা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, হিসাব রক্ষক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস সহ ৯ টি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে মূল কর্মসূচির সার্বিক কার্যক্রম উন্নয়নে শ্রেষ্ঠ পরিদর্শক মনোনীত হয়েছেন পাইকগাছা উপজেলার মোঃ মাসুম বিল্লাহ, সদাবিক কর্মসূচির শ্রেষ্ঠ মাঠ সহকারী নির্বাচিত হয়েছন দাকোপ উপজেলার দিপালি রানী মন্ডল, পল্লী প্রগতি কর্মসূচির সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম হয়েছেন বটিয়াঘাটা উপজেলার গ্রাম সংগঠক দেবাশীষ মন্ডল, ইরেসপো কর্মসূচির শ্রেষ্ঠ মাঠ সংগঠক নির্বাচিত হয়েছেন বটিয়াঘাটা উপজেলার সুলেখা বৈরাগী এবং অপ্রধান শস্য কর্মসূচির সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ মাঠ সংগঠক নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলার শিল্পী খাতুন।

এছাড়া উপ-পরিচালক হিসাবে মোঃ নাসির উদ্দিন খুলনায় যোগদানের পর থেকে ৯ টি উপজেলার সকল প্রকল্পে খেলাপি ঋণ আদায় ব্যাপক পরিমানে বৃদ্ধি পেয়েছে। তার নিয়মিত ৯ টি উপজেলার তদারকি এবং ফিল্ডে যাতায়াত করাতে প্রতিটি উপজেলার কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট