1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় আগামী ১৯ জুলাই ফারিয়ার নির্বাচন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় আগামী ১৯ জুলাই ফারিয়ার নির্বাচন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥শহিদুল্লাহ্ আল আজাদ.খুলনা ব্যুরো,,,,,,,,,,,

খুলনায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) খুলনা মহানগর শাখার নির্বাচন আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে খুলনাস্থ ফার্মাসিউটিক্যালস্ সদস্যদের পারিবারিক মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

আয়োজন সফল করার লক্ষ্যে ফারিয়া নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ক্লাবের সাধারণ সম্পাদক পান্না শেখ এর সভাপতিত্বে এবং ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস্ ফোরামের সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় গত ৪জুন বৃহস্পতিবার রাত দশটায় নগরীর একটি রেস্টুরেন্টে ম্যানেজারস্ ফোরাম ও ফারিয়া নেতৃবৃন্দের সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ম্যানেজারস্ ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি তৈয়্যবুর রহমান, মোজাম্মেল হোসেন ও কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হক, অর্থ-সম্পাদক আতাউর রহমান, ফারিয়া আহ্বায়ক মাহমুদুর রহমান ফয়সাল, আহসান হাবিব, মোরশেদ, আলামীন, মাহিদুল হক, জসিমউদদীন, আতিকুজ্জামান,আনন্দ বিশ্বাস সহ ফারিয়ার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী, ফারিয়া নির্বাচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট