1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : জেলার উলিপুরে গত  ছয়দিনে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত  হয়েছে।

তারা হলেন, উপজেলার ধামশ্রেণী ইন্দারার পাড়ের আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ (৪২) এবং পৌরসভার হায়াৎখাঁ গ্রামের জরিফ উদ্দিন সরদারের ছেলে আবেদ আলী (৬০)।

বাসস এর বরাত দিয়ে রংপুর সংবাদদাতা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দারারপাড় এলাকার আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় উলিপুর থেকে ফকিরেরহাটগামী একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

পরে স্বজনরা উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানকার চিকিৎসক শেখ ফরিদকে মৃত্যু ঘোষণা করে।

অপরদিকে, গত শনিবার সন্ধ্যায় উলিপুর পৌরসভার হায়াৎখাঁ হ্যালিপ্যাড এলাকায় বাড়ির সামনে হাঁটার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আবেদ আলীকে চাপা দেয়। গুরুত্বর আহত আবেদ আলী পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট