1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিয়েভে রাশিয়ার হামলায় ইউরোপীয় ইউনিয়নের মিশন ক্ষতিগ্রস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ইইউ প্রধান আন্তোনিও কস্তা বৃহস্পতিবার বলেছেন, কিয়েভে রাশিয়ার নতুন করে ভয়াবহ হামলায় তিনি ‘ভীত’। ওই হামলায় নগরীতে কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানায়।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি কস্তা এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের প্রতি এবং যাদের ভবনটি এই ইচ্ছাকৃত রাশিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইইউ প্রতিনিধিদলের কর্মীদের প্রতিও আমার সমবেদনা।’

‘ইইউ ভীত নয়। রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন এবং এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।’

কস্তা অফিসের ভেতরের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে জানালা উড়ে গেছে, ছাদ আংশিকভাবে ঝুলছে এবং মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা লিখেছেন, বিস্ফোরণে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন ইইউ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ব্লকের কোন কর্মকর্ত-কর্মচারী হতাহত হননি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের দ্বিতীয় বৃহত্তম এই বোমাবর্ষণে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক্স-এ লিখেছেন, ‘বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে।’ ‘কিয়েভের ওপর রাতের হামলা পরিস্থিতিকে আরও তীব্র করে তোলা এবং শান্তি প্রচেষ্টাকে উপহাস করার ইচ্ছাকৃত প্রয়াশ।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট