1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে ইয়াং ষ্টার চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সোমবাজার ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে সোমবাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আটটি দল নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। ইয়াং ষ্টার ক্লাব বনাম আর.এস কিং একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।

তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সিরাজ উদ্দিনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো.মাসুদ রানা।

খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.নাজমুল হাই মামুন। খেলাটি পরিচালনায় ছিলেন শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মেদ আরমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট