1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন কালীগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরে নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া প্রমূখ

সভায় জেলা প্রশাসক ছাত্র-জনতার আন্দোলনে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে উপজেলার যানজট, রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড, সরকারী জায়গা দখলের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন ফ্যাক্টরী অপরিকল্পিত ভাবে ভবন নির্মাণ ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং, আন্তঃনগর ট্রেন থামানো, কালীগঞ্জ হতে সরাসরি গাজীপুরে যাতায়াতের জন্য যানবাহন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। তিনি কালীগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব মো. আফতাব উদ্দিন’সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট