1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

কালীগঞ্জে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে ফুল দিয়ে অভিনন্দন জানান।নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অপর দিকে দুপুরে একই সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি। সভায় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি বলেন, আমাদের সবাইকে জন প্রতিনিধি হিসেবে নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নে ভুমিকা রাখতে হবে। কালীগঞ্জে উৎস কর বৃদ্ধির ফলে রাজস্ব আদায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সংসদের কথা বলার পর উৎস কর কমানো হয়েছে। কালীগঞ্জ থানাকে একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তুলতে হবে এবং আইন শৃঙ্খলার অবনতিরোধে পুলিশের টহল জোরদার করতে হবে।

সভায় অন্যান্যের মাঝে পৌর মেয়র এসএম রবীন হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গাজী সারোয়ার হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান মো. মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট