1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর নেতৃত্বে প্রায় পাঁচ শত মোটরসাইকেল ও শতাধিক গাড়ীর বর্নাঢ্য আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান স্থান ও সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান। মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক।

্এছাড়ও মলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি মশিউর রহমান আকাশ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, বাহাদুরশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আসাদুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট