1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
"উন্নয়ন অগ্রযাত্রায় নারীরা সমান অংশীদার: হেলাল আকবর চৌধুরী বাবর - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

“উন্নয়ন অগ্রযাত্রায় নারীরা সমান অংশীদার: হেলাল আকবর চৌধুরী বাবর

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রোকন উদ্দিন জয়, চট্টগ্রাম ব্যুরো…………………………………

চট্টগ্রাম নারী উদ্যোক্তা রেহেনা লিলির উদ্যেগে নারীদের সকল প্রকার পণ্য নিয়ে নগরীর ভিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায় সপ নাম্বার ২৬৪, “লেডিসকোড” উদ্ভোদন করেন তরুণ আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা সমান অংশীদার নারী। দেশের অর্ধেক জনশক্তি দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়- এ বাস্তব সত্য আমাদের প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন বলেই নারীরা আজ পারিবারিক, সামাজিক এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত হতে পেরেছেন।

তিনি বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নারী। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের যতগুলো খাত রয়েছে, তার প্রায় সব ক’টিতেই বিশেষ করে কৃষি এবং পোশাকশিল্প খাতে নারীর অবদান সবচেয়ে বেশি। দেশের রপ্তানি শিল্পে ৯০ ভাগই নারী শ্রমে অর্জিত।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সোনিয়া আজাদ, ইসরাত জাহান,কানিজ ফাতেমা,জান্নাত বৃষ্টি,জেসমিন আকতার,নারী উদ্যোক্তা আরিফা সুলতানা,জোহরা দিলসাত আরা, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মো:দেলোয়ার,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমন,কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, সুলভ বড়ুয়া প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট