1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইউসুফপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউসুফপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ই জানুয়ারি) দুপুরে ইউসুফপুর সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরের কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃআরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:আরিফুল ইসলাম (মাখন)।

কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক প্রধান মো: তৌকির হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম।

শীতবস্তু বিতরণ শেষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক ইউনিটের কর্মকর্তা স্বেচ্ছাসেবীসহ স্কুলের শিক্ষকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট