1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব

আত্রাইয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন 

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাংস্কৃতিক সংগঠন আত্রাই সুরের মোহনার উদ্যোগে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে কবির জীবনি ও লেখনি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের আয়োজক আত্রাই সুরের মোহনার প্রোপাইটর হামিদুল হক রানু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তর নওগাঁর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রহিম,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ। পরে নজরুল গীতি, সুর-তাল-ছন্দ ও নুপুরের ঝনঝনানিতে সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত গড়ায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট