1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

“একডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখেদিন ” এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এর স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর আওতায় প্রাথমিকভাবে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনা মূল্যে এ্ইচপিভি টিকাদান প্রদান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুলা ইসলাম মল্লিক, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজীব।

এসময় আরও উপস্থিত ছিলেন ডা. লাভলী আক্তারসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ টিকাদান ক্যাম্পেইন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট