1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনুমতি ছাড়া চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউটের গাছ কাটার অভিযোগ ইনচার্জ মসিউরের বিরুদ্ধে - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

অনুমতি ছাড়া চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউটের গাছ কাটার অভিযোগ ইনচার্জ মসিউরের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে অনুমতি ছাড়া নার্সিং ইনস্টিটিউটে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে নাসিং কনষ্ট্রাক্টর ইনচার্জ মোহাঃ মসিউর রহমানের বিরুদ্ধে। মসিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউট এর নাসিং কনষ্ট্রাক্টর ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে ক্ষমতার অপব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউট এর কড়াই ও নিম জাতের কিছু গাছ কেটে বিক্রিয় করে টাকা আত্মসাৎ করেন নাসিং কনষ্ট্রাক্টর ইনচার্জ মোহাঃ মসিউর রহমান। গাছ গুলোর বয়স আনুমানিক ৪০ বছর, যা থেকে অন্তত ৩০০ ঘনফুট কাঠ হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে নাসিং ইনস্টিটিউট এর এক ছাত্রী বলেন, আমাদের ইনস্টিটিউটে বেশ কিছু গাছ কাটা হয়েছে আরও দু’টি নিম গাছ কাটার কথা আপনারা (সাংবাদিক) এসেছেন তাই কাটতে পারেনি। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউট এর অফিস সহকারী এনামুল হক বলেন, বন বিভাগে গাছ কাটার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে, ইনচার্জ অনুমতির পাওয়ার আগেই গাছ কেটেছেন। এ ব্যাপারে তার সাথেই কথা বলুন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ নাসিং কনষ্ট্রাক্টর ইনচার্জ মোহাঃ মসিউর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি পরিক্ষা নিচ্ছেন ফ্রী হলে কথা বলবেন। পরবর্তীতে তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনস্টিটিউট এ তার সাথে দেখা করতে গেলে তিনি দেখা করেননি এবং তিনি অফিসে না থাকলেও বিদুৎ অপচয় করে তার কক্ষের বৈদ্যুতিক ফ্যান দু’টি ঘুরতে দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগে জোনের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান বলেন, তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বা কোন চিঠি পাননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট